Sunday, June 7, 2009

সূর্য (গল্প)

"আচ্ছা দাদু, আমাদের পতাকাটা এরকম সবুজ আর লাল কেন?"

আজ ডিসেম্বরের প্রথম দিন। বিজয়ের মাস। টিভির পর্দায়, পত্রিকার পাতায় সর্বত্র বাংলাদেশের পতাকা শোভা Justify Fullপাচ্ছে। পাঁচ বছরের অভ্র তার দাদু ভাইয়ের কোলে বসে পত্রিকায় ছাপা একটা পতাকার দিকে তাকিয়ে থেকে প্রশ্নটা করে।
অভ্রর দাদু নাতির প্রশ্ন শুনে হাসেন। তারপর বলেন, "এই যে সবুজ রং দেখছো, এটা আমাদের গ্রাম বাংলার রং। বাংলাদেশটা আসলে এরকম সবুজে ঘেরা। সেজন্য সবুজ আমাদের পতাকারও রং।"
"আর এই লাল?" কথার পিঠে প্রশ্ন করে অভ্র।
দাদু একটু গম্ভীর হয়ে বলেন, "এই লাল হলো সূর্য। আমাদের বিজয়ের সূর্য।"
"বা-রে! সূর্য কি আমাদের একার?"
"হ্যা দাদু ভাই। এ সূর্য শুধুই আমাদের। এ সূর্য আমাদের একার।"
"তাহলে কি এটা আমরা কিনে নিয়েছি? কত টাকা লেগেছে কিনতে?"

অবুঝ নাতির নিরর্থক প্রশ্নেও অভ্রর মুক্তিযোদ্ধা দাদুর রক্তে বান ডাকে। শক্ত হয়ে আসে শরীরের পেশীগুলো। তারপর নাতির চোখে চোখ রেখে বলেন, "এ সূর্যকে পেতে টাকার থেকেও অনেক দামী 'মূল্য' দিতে হয়েছে। তাকিয়ে দেখ এই সূর্যের দিকে! এরকমই লাল, ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্তের বিনিময়ে এ সূর্যকে আমরা পেয়েছি।" তারপর ক্ষনিক চুপ থেকে আবার বলেন, "দাদু ভাই, আজ হয়তো তুমি বুঝবে না। কিন্তু যেদিন বড় হবে, সেদিন মনে রেখো - এ সূর্যকে যেন কোন ভাবেই টাকার বিনিময়ে বিক্রী হতে দিও না।"

পাঁচ বছরের অভ্র হয়তো সেদিন দাদুর কথার প্রকৃত অর্থ বোঝেনি। কিন্তু এর পর সে যখনই পতাকার দিকে তাকিয়েছে, সবুজের মাঝে সূর্যটাকে ওর বড্ড বেশি লাল মনে হয়েছে।

১ ডিসেম্বর ২০০৮
ডাবলিন, আয়ারল্যান্ড।

9 comments:

দুরন্ত said...

ভালো লাগলো। শুভেচ্ছা।

সুমিন শাওন said...

....,,,,,,,,,কিন্তু এর পর সে যখনই পতাকার দিকে তাকিয়েছে, সবুজের মাঝে সূর্যটাকে ওর বড্ড বেশি লাল মনে হয়েছে। ":''''''এই এক লাইণেই এক মহাকাব্য...বিশ্বাস করুন...অসম্ভব নাড়া দিয়ে গেছে আমার ভিতরটাকে আপনার এই লেখাটি.....ছোটগল্পের সব যোগ্যতাই উৎরে গেছে লেখাটি...লিখতে থাকুন.....শুভেচ্ছা

নারগিস said...

খুব ভাল লাগল।
ধন্যবাদ।

সজল শর্মা said...

খুব ভাল লাগলো।

বিপাশা দেবনাথ said...

ভাল লাগল খুব।

পার্থসারথি said...

ভাল লাগল...অল্প কথায় সুন্দর গল্প...

আজব ঢাকা said...

ভলো হইছে...................

বন্যার নোনা জল said...

ধন্যবাদ ব্রাদার, খুব সুন্দর। আরো কিছু চাই আপনার কাছ।ে ‍ঠকিমত না দলি েকিন্তু ----------------------------------------------------------

কান্না৮৬ said...

অসাধারন সুন্দর। নতুন লেখার জন্য অপেক্ষা করছি